রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘরসহ অন্তত ১৮টি এলাকাকে মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব স্থানে গাঁজা, ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল মেথের মতো মাদক প্রকাশ্যে বিক্রি ও সেবন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রাণভয়ে এসব কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন না।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের হটস্পটগুলোর নতুন তালিকা করা হচ্ছে এবং সমন্বিত অভিযানের মাধ্যমে এসব স্পট নির্মূল করার কার্যক্রম চলমান রয়েছে। ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে নতুন কৌশলে অভিযান পরিচালনা করছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, জনবল ও অস্ত্র সংকটের কারণে এককভাবে এসব স্পটে অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এর আগে ডিএমপির ৫০ থানা এলাকায় সাড়ে ৩ শতাধিক শীর্ষ মাদক কারবারির তালিকা করা হলেও তাদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
বাংলাদেশ সময়: ৮:৪৫:৩৭ ৪৭ বার পঠিত #অপরাধ #অভিযান: #ডিএমপি #মাদক #মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর #রাজধানী #হটস্পট