রাজধানীতে মাদকের ১৮টি হটস্পট চিহ্নিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে মাদকের ১৮টি হটস্পট চিহ্নিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘরসহ অন্তত ১৮টি এলাকাকে মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব স্থানে গাঁজা, ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল মেথের মতো মাদক প্রকাশ্যে বিক্রি ও সেবন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রাণভয়ে এসব কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন না।

  • সবুজবাগের ওহাব কলোনি
  • কড়াইল বস্তি
  • পল্লবীর জেনেভা ক্যাম্প
  • শাহআলী মাজার
  • মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প
  • ভাটারা বালুর মাঠ
  • কারওয়ান বাজার থেকে নাখালপাড়া রেললাইন
  • হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি
  • উত্তরা রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকা
  • কোতোয়ালি সুইপার কলোনি
  • স্বামীবাগ রেললাইন
  • লালবাগের শহীদনগরের ৪ ও ৫ নম্বর গলি
  • ডেমরা সারুলিয়া নদীরপাড়
  • শ্যামপুর আইজি গেট বস্তি
  • কদমতলীর ওয়াসা রেলগেট
  • শাহজাহানপুর রেলওয়ে কলোনি
  • কাফরুল কাঁঠাল মাঠ এলাকা

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের হটস্পটগুলোর নতুন তালিকা করা হচ্ছে এবং সমন্বিত অভিযানের মাধ্যমে এসব স্পট নির্মূল করার কার্যক্রম চলমান রয়েছে। ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে নতুন কৌশলে অভিযান পরিচালনা করছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, জনবল ও অস্ত্র সংকটের কারণে এককভাবে এসব স্পটে অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এর আগে ডিএমপির ৫০ থানা এলাকায় সাড়ে ৩ শতাধিক শীর্ষ মাদক কারবারির তালিকা করা হলেও তাদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ৮:৪৫:৩৭   ২৯ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ফ্রান্সে মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী
জমির মালিকানার প্রমাণ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা নয়: হাইকোর্ট
আজ রাতে আকাশে দেখা মিলবে ওরিওনিড উল্কাবৃষ্টির
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
নিঃসন্তান বৃদ্ধাকে হত্যার দায়ে ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
দিল্লির তিহাড় জেল থেকে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক

Law News24.com News Archive

আর্কাইভ