মাদকবিরোধী অভিযানে ৮৫ জন আটক, বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি ওএসডি

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদকবিরোধী অভিযানে ৮৫ জন আটক, বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি ওএসডি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সোমবার মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশ জানায়, সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। অভিযানে বাসাটি থেকে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী রয়েছেন এবং তাঁদের বিচারের মাধ্যমে সাজা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০১:৪৩   ২১ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


জামিনে বেরিয়ে আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ
মাদকবিরোধী অভিযানে ৮৫ জন আটক, বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি ওএসডি
মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন ও পুরোনো নথি নিষ্পত্তিতে নতুন নির্দেশনা
জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারের প্রত্যাশা বাংলাদেশের
রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
নাটোরে সড়ক দুর্ঘটনা নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ী নিহত
এইচএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ