মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান দেন। পাশাপাশি স্থানীয় সমস্যা ও দাবি-দাওয়া পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় নিরাপত্তাব্যবস্থা ও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি উপস্থিত নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় আফরোজা খানম বলেন, ‘আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।’ তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। মন্ত্রী দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে দেশের কল্যাণ ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন। পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫১:৪২   ২১ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


জামিনে বেরিয়ে আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ
মাদকবিরোধী অভিযানে ৮৫ জন আটক, বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি ওএসডি
মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন ও পুরোনো নথি নিষ্পত্তিতে নতুন নির্দেশনা
জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারের প্রত্যাশা বাংলাদেশের
রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
নাটোরে সড়ক দুর্ঘটনা নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ী নিহত
এইচএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ