ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পারস্পরিক আস্থা, আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ এবং সব পক্ষের বৈধ স্বার্থের প্রতি সম্মানের ভিত্তিতে এই অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইরান সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং আঞ্চলিক ব্যবস্থার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধান করতে প্রস্তুত। পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও বিভাজনমূলক নীতি অঞ্চলে মতপার্থক্য সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো কোনো সুফল বয়ে আনছে না, বরং এগুলো উত্তেজনা বাড়াচ্ছে এবং অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।
বাংলাদেশ সময়: ১০:৩০:৫৮ ২৩ বার পঠিত #ইরান #নিরাপত্তা #মধ্যপ্রাচ্য #মাসুদ পেজেশকিয়ান #যুক্তরাষ্ট্র