সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউএনওর গাড়িচালকসহ চারজন কারাগারে

প্রথম পাতা » অপরাধ » শরীয়তপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউএনওর গাড়িচালকসহ চারজন কারাগারে
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



শরীয়তপুর পৌরসভার পাকার মাথা এলাকায় একটি ভাড়া বাসায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মো. বাদশা (৩৫) এবং তিন নারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

গত মাসে ওই তিন নারী বাসাটি ভাড়া নেন। গাড়িচালক বাদশা বিভিন্ন সময় সেখানে যাতায়াত করতেন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে গতকাল তাঁরা বাসায় গিয়ে চালক ও তিন নারীকে আটক করেন। পরে পুলিশ বাসার ভেতর থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

পালং মডেল থানা-পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রোববার সন্ধ্যায় তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ডামুড্যা উপজেলার ইউএনও সালাউদ্দীন আইয়ুবী জানান, বাদশা আকন দৈনিক মজুরির ভিত্তিতে গাড়ি চালাতেন। ঘটনার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে আর উপজেলা পরিষদে রাখা হবে না।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১১   ১১ বার পঠিত   #  #  #  #  #  #  #