রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার এসআই আব্দুল গাফফার হিমেল রোববার (১১ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:৫৪ ১৪ বার পঠিত #আদালত সংবাদ #মামলা #রবীন্দ্রনাথ ঠাকুর #রিমান্ড #শাহবাগ থানা #শিল্পকলা একাডেমি