বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা জুয়েল হত্যাচেষ্টা মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে (৫৬) গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তারের পক্ষে শুনানি করে এবং আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নিয়ে জুয়েল গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, তদন্তের স্বার্থে নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানো জরুরি এবং জামিন পেলে তিনি পলাতক হয়ে তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে পারেন।
বাংলাদেশ সময়: ১৬:১৬:৫৮ ৮ বার পঠিত #আদালত সংবাদ #গ্রেপ্তার #জামালপুর #তেজগাঁও শিল্পাঞ্চল থানা #নূর মোহাম্মদ #হত্যাচেষ্টা মামলা