মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের রতনপুর-বীরগাঁও গ্রামে অবস্থিত আটাইকিরি পদ্মবিল এখন সাদা ও গোলাপি পদ্মে ছেয়ে আছে। বর্ষার শুরু থেকে বোরো ধানের চাষ শুরু না হওয়া পর্যন্ত এই বিলে পদ্মফুল ফুটে থাকে। বিলের বিশাল এলাকাজুড়ে ফুটে থাকা পদ্মফুলের পাশাপাশি শাপলা ও শালুকও দেখা যায়। স্থানীয় বাসিন্দা নয়ন সরকার জানান, প্রতিবছরই এই বিলে পদ্ম ফোটে।
প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় এখন পদ্ম খুব একটা দেখা যায় না। এটি কন্দজাতীয় জলজ উদ্ভিদ। পুরোনো পুকুর, বিল, হ্রদ, হাওর ও জলাভূমির কাদাময় মাটিতে জন্মে। মূল বা কন্দ থাকে পানির নিচে মাটিতে, পাতা ও ফুল ভাসে ওপরে। পানির উচ্চতা বাড়লে গাছও বাড়ে। পাতা বেশ বড়, পুরু ও গোলাকার। ফুল সাধারণত সাদা ও গোলাপি রঙের। বর্ষা ও শরতে ফোটে। শরতেই বেশি ফোটে, থাকে হেমন্ত পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১০:০৬:০৯ ৭ বার পঠিত #আটাইকিরি #কাগাবলা #পদ্মবিল #প্রকৃতি #মৌলভীবাজার