রাজধানীর কাকলী মোড়ের একটি ফুটওভার ব্রিজে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ফুটওভার ব্রিজটির একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া অংশটি যথাসময়ে পরিষ্কার বা সংস্কার না করায় সকাল থেকেই পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা ব্রিজটি দ্রুত মেরামত ও চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ৭:৫৯:৩৫ ১৪ বার পঠিত #অগ্নিকাণ্ড #কাকলী #জনদুর্ভোগ #ফায়ার সার্ভিস #ফুটওভার ব্রিজ #রাজধানী