রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার আখতার হোসেন জানান, জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এর একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, তারা ৫০ বছর ধরে সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
বাংলাদেশ সময়: ১২:২৩:০১ ৮ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #ডিএমপি #ভাঙচুর #মিরপুর #রাড্ডা এমসিএইচ #লুটপাট #শাহ আলী থানা