ছয় দিনের রিমান্ড শেষে জেলহাজতে সাবির ও তানিম

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ছয় দিনের রিমান্ড শেষে জেলহাজতে সাবির ও তানিম
রবিবার, ১২ জুলাই ২০২৬



ছয় দিনের রিমান্ড শেষে জেলহাজতে সাবির ও তানিম

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’-এর কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১১ জুলাই) বিকেলে রিমান্ড শেষে তাদের ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান।

আদালত সূত্র জানায়, গত ৫ জুলাই দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আরও তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে ‘ফাতাহ কমব্যাট’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবির ও তানিমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, গত ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২:০৭:১৯   ৭৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ