বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: পাঁচ সদস্য রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: পাঁচ সদস্য রিমান্ডে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: পাঁচ সদস্য রিমান্ডে

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যর বিভিন্ন মেয়াদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া এক জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার ( ৫ জুলাই ) আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় উপপরিদর্শক রুহুল আমিন।

পাঁচ আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আসামি আরিয়ানের আইনজীবী তাকে শিশু দাবী করে জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত ৫ জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড ও আরিয়ানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিদের মধ্যে মো . আবদুল্লাহ আল মামুন , মো . জাহিদুল ইসলাম ওরফে সোহাগ , মো . জয় হাসান ও মো . বিজয়ের তিন দিনের রিমান্ড এবং মো . সাব্বির হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া মো . আরিয়ানকে কারাগারে পাঠানো হয়েছে।

গত চারদিনে ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

গত ১ জুলাই বিকাল সাড়ে ৬টার দিকে তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট – সংলগ্ন কেন্দ্রীয় ঔষধাগারের ( সিএমএসডি ) প্রধান ফটকের উত্তর পাশে যাত্রীছাউনির সামনে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০ - ১২ জনের একটি দল এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল , ৪০০ ওমানি রিয়াল , ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন ও অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই ডাকাতির ছক আঁকেন। ঘটনার দিন উবার রাইড শেয়ারে উত্তরা যাওয়ার সময় তুহিন তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে দলীয় সহযোগীদের পাঠান। এরপর ঠিক নির্ধারিত স্থানে এসে দলটি গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়।

বাংলাদেশ সময়: ০:১০:৪৬   ১৩ বার পঠিত