
লালমোহন প্রতিনিধি:
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পৌরসভা যুবদলের সভাপতি মো. জাকির ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা অাজিজুল হক।
বাংলাদেশ সময়: ১৪:২৫:৪৮ ২৮ বার পঠিত