ভোলার লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
শনিবার, ১৪ মার্চ ২০২৬



---

লালমোহন প্রতিনিধি:

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং জাতীয় সংসদের মাননীয় স্পিকার  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পৌরসভা যুবদলের সভাপতি মো. জাকির ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা  বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা ও পৌরসভা  বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা অাজিজুল হক।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৪৮   ২০৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ