মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

শেখ রেহানার স্বামী ড. শফিকের আয়কর নথি জব্দের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শেখ রেহানার স্বামী ড. শফিকের আয়কর নথি জব্দের নির্দেশ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



শেখ রেহানার স্বামী ড. শফিকের আয়কর নথি জব্দের নির্দেশ

শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ আট কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখায় শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই করা এবং তার মালিকানাধীন অন্য কোনও সম্পদ রয়েছে কি না তা জানা প্রয়োজন। এ কারণে শফিক আহমেদ সিদ্দিকের ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৪   ১৫ বার পঠিত