নির্বাচনের আগের দিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » নির্বাচনের আগের দিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচনের আগের দিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে মাহবুবুর রহমান জিলানীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

১১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে এই সিদ্ধান্ত দেওয়ানগঞ্জ উপজেলা ও পাররারামপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৮   ৫৮ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ