
ভোটের আগে দুঃসংবাদ পেলেন হবিগঞ্জ বিএনপির ৪৮ জন নেতাকর্মী। হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরোধিতা করার জন্য নবীগঞ্জ উপজেলা বিএনপির দায়িত্বশীল ২৩ নেতাকে বুধবার সন্ধ্যায় বহিষ্কার করা হয়েছে।
এর আগে ৮ ফেব্রুয়ারি আরও ২৫ জন বহিষ্কার করা হয়। এ নিয়ে দুই দফায় মোট ৪৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।
বুধবার বহিষ্কৃত নেতারা হলেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, কুর্শি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আলী আজম রায়হান, নবীগঞ্জ বিএনপি সদস্য বিএনপি জিল্লুন নুর, সাবেক সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, দেবপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বাচ্চু, নবীগঞ্জ পৌর বিএনপির আনোয়ার হোসেন চৌধুরী কনু, নবীগঞ্জ উপজেলা যুবদলের নেতা শেখ শিপন মিয়া, কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল ফজল দিলাল ইনাতগঞ্জ ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, গজনাইপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এলাইছ আউশকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পারভেজ আহমেদ রকি, কুর্শি ইউনিয়ন বিএনপির সদস্য আল আমিন তালুকদার, বাউসা ইউপি বিএনপির সহ- সভাপতি মো. ফিরোজ মিয়া, ৯নং বাউসা ইউপি যুগ্ম সম্পাদক এসএম সেলিম আহমদ, বিএনপি ৯নং ইউপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হেকিম বাউসা ইউনিয়ন বিএনপির নেতা শেখ জয়নাল আবেদীন, শেখ আফরোজ মিয়া, আবুল বশর, বাছিতুর রহমান চৌধুরী, মো. কাউছার আহমেদ, আব্দুল মুকিত চৌধুরী, মনসুর আহমেদ চৌধুরী প্রমুখ।
এছাড়া গত ৮ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পদ-পদবিধারী ২৫ জনকে বহিষ্কার করা হয়।
নবীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মোস্তাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪২:৫৩ ৫১ বার পঠিত