পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর পল্লবীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন এজেন্টকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশে সহায়তার অভিযোগে একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। বহিষ্কৃত পোলিং অফিসার হলেন সুমনা ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ওই অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন এজেন্ট নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এই অনুপ্রবেশে সহায়তা করেন।

অভিযুক্ত সুমনা ইসলাম স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালতে ওই পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া জামায়াতের অভিযুক্ত দুই এজেন্টকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা হারে অর্থদণ্ড দেওয়া হয়।

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৫   ৪৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ