নারায়ণগঞ্জ ভোটকেন্দ্রে জামায়াত নেতা প্রবেশের অভিযোগ, বাইরে হট্টগোল

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » নারায়ণগঞ্জ ভোটকেন্দ্রে জামায়াত নেতা প্রবেশের অভিযোগ, বাইরে হট্টগোল
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



ভোটকেন্দ্রে জামায়াত নেতা প্রবেশের অভিযোগ, বাইরে হট্টগোল

নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে জামায়াতের এক নেতা প্রবেশ করে সিল মারছে বলে অভিযোগ উঠেছে। এই খবরে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে চাইলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে অভিযোগ করেন-কেন্দ্রের ভেতর জামায়াতের নেতা ব্যালট পেপারের সিল মারছেন। পরে তারা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে চাইলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নারায়ণগঞ্জ সরকারি রিটার্নিং কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী জানান, ভোট কেন্দ্রের কর্মকর্তা নিয়োগ করার ক্ষেত্রে যেসমস্ত নিয়ম মেনে চলা হয়, তার সব কিছু মেনে চলেই মাওলানা বশির উল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক। আমরা তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা পাইনি। তবে কেউ কেউ অভিযোগ করছেন তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি বলেন, ব্যালট পেপার আমরা অক্ষত পেয়েছি।

এখানে নিয়মতান্ত্রিক যে কাজ করা হয়, সেই সমস্ত কাজই তিনি করছিলেন। তিনি তার দায়িত্বে বহাল আছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক জানান, জামায়াতের নেতাদের মতো দেখতে একজন ভোট কেন্দ্রের কর্মকর্তা কেন্দ্রের ভেতর প্রবেশ করলে বাইরে গুজব ছড়িয়ে পড়ে। এসময় কেন্দ্রের বাইরে হট্টগোল সৃষ্টি হয়। তবে এসময় সিল মারা কোনো ব্যালট পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:০২:২১   ১৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ