নির্বাচনী প্রচারণায় ছিলেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিরা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » নির্বাচনী প্রচারণায় ছিলেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিরা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচনী প্রচারণায় ছিলেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর জেনেভা ক্যাম্প এলাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পের চিহ্নিত শীর্ষ মাদক কারবারিরা এবার সরাসরি বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে।

প্রকাশ্যে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিরা ভোটারদের কাছে গিয়ে বিএনপির পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মিছিল এবং দলীয় কর্মী পরিচয়ে এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এমন একটি প্রচার প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‎ভিডিওতে দেখা যায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম ওরফে চুয়া সেলিম, আরেক মাদক কারবারি রুবেলসহ অন্যান্য মাদক কারবারি গ্রুপের সদস্য ও ক্যাম্পের কয়েকজন বাসিন্দাকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের ভোট চাইছেন। এ সময় জেনেভা ক্যাম্পের বাসা ও দোকানে দোকানে গিয়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে বলছেন।

‎‎স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক নিয়ন্ত্রণে থাকা কয়েকটি প্রভাবশালী গ্রুপ রাজনৈতিক ছত্রছায়া পেতেই বিএনপির প্রচারণায় অর্থ ও লোকবল সরবরাহ করছে। কেউ কেউ দলীয় মিছিল-মিটিংয়ে অংশ নিচ্ছে, আবার কোথাও কোথাও ভোটারদের প্রভাবিত করতে ভয়ভীতি ও আর্থিক প্রলোভন দেখাচ্ছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, যাদের কারণে আমাদের এলাকা মাদকে ছেয়ে গেছে, আজ তারাই বিএনপির ব্যানার হাতে ভোটের কথা বলছে। তাদের কারণে সাধারণ মানুষ কথা বলতেও ভয় পাচ্ছে।

‎এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে বুনিয়া সোহেল কিছুদিন আগে গ্রেফতারের পর সে বর্তমানে কারাগারে রয়েছে। শীর্ষ এ মাদক ব্যবসায়ী ছাড়া জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম, পিচ্চি রাজা ও কালকাটা মনু নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। তারা প্রতিদিন রাতের বেলা জেনেভা ক্যাম্পের ভিতর ধানের শীষ প্রতীকের লিফলেট হাতে নিয়ে বাড়ি ও দোকানপাটে গনসংযোগ করছে। পাশাপাশি, ক্যাম্পের ভেতর ধানের শীষের ভোট চেয়ে মিছিল করছে।

‎তবে, এসব বিষয়ে ভয়ে ক্যাম্পের কোনো বাসিন্দা মুখ খুলতে চায় না। কারণ, ক্যাম্পের এসব শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে টাকার বিনিময়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেয় কিংবা কিশোর গ্যাং সদস্যদের দিয়ে কুপিয়ে আহত করে। এর আগেও কয়েক দফায় শীর্ষ এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মিডিয়ায় কথা বলে মামলা ও হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

‎‎এ বিষয়ে ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ বলেন, আসলে কেউ যদি আমার থেকে লিফলেট নিয়ে বিতরণ করে সেটা তো আমি কন্ট্রোল করতে পারি না। আমার এবং কোনো প্রার্থীর কন্ট্রোলে সেটা নাই।

এছাড়াও, অনেকে এসে আমার থেকে লিফলেট নিয়ে যাচ্ছে, অনেকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে আসে। আমি তো কাউকে চিনি না। তবে, বিষয় যদি এমন হয়, কোনো সন্ত্রাসী কিংবা শীর্ষ মাদক ব্যবসায়ী যদি আমার লিফলেট বিতরণ করে তাহলে আমি কিভাবে বুঝবো। বরং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ভালো হয়।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। ক্যাম্পের মাদক ব্যবসায়ীরা আমাদের নজরে আছে। যেকোনো সময় আমরা তাদের বিরুদ্ধে অভিযান করে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

বাংলাদেশ সময়: ১১:৩৬:১৩   ২৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ