নির্বাচনের পরিবেশ ‘অত্যন্ত ইতিবাচক’: ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » নির্বাচনের পরিবেশ ‘অত্যন্ত ইতিবাচক’: ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে একটি ভালো, অংশগ্রহণমূলক এবং সর্বোপরি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইভার্স ইজাবস।নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, সাধারণ পরিবেশ ইতিবাচক এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে।ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এবং সেই লক্ষ্যেই তারা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৪৮   ১৩৪ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ