মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির এক বৈঠকে প্রত্যাহারের বিষয়টি আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগে ভোটকেন্দ্রে সাংবাদিকরা কেন মোবাইল নিতে পারবেন না—এমন প্রশ্নের জবাবে এদিন সকালে নির্বাচন কমিশনার (ইসি) বেগম তাহমিদা আহমদ গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি তো জানি ভোটকেন্দ্র ভোটাররা মোবাইল নিতে পারবেন না। বাকিদের বিষয়ে আমার জানা নেই।’

ভোটকেন্দ্রে যদি অনিয়ম হয়, সাংবাদিকরাই সেটার ছবি জাতির কাছে তুলে ধরেন। সে ক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞা থাকে তাহলে সাংবাদিকরা কী করবে? জবাবে তিনি বলেন, ‘পুলিশের বডি–ওর্ন ক্যামেরা ও সিসিসি ক্যামেরা আছে, সেখান থেকে সাংবাদিকরা ছবি সংগ্রহ করতে পারবেন।’

এ সময় তিনি আর কোনো কথার উত্তর না দিয়ে ইসির অপর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

উল্লেখ্য,ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৫৯   ৮৪ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ