গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে সিপিজে’র চিঠি

প্রথম পাতা » আন্তর্জাতিক » গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে সিপিজে’র চিঠি
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে সিপিজে’র চিঠি

সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়েছে সংবাদকর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে)। বৃহস্পতিবার সিপিজে’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টিকে পৃথক পৃথক চিঠি দেয়া হয়েছে। চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল দলের প্রতি দেশের সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নির্বাচনের পুরো সময় জুড়ে দলগুলোকে সাংবাদিকদের সুরক্ষায় জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছে সিপিজে। সংগঠনটির তরফে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, ভীতি প্রদর্শন এবং ফৌজদারি বা জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। ওই চিঠিতে নির্বাচনের পরেও এই প্রতিশ্রুতির ধারাবাহিকতা বজায় রাখার কথা বলা হয়।

সিপিজে’র গবেষণায় দেখা গেছে, নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকরা আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। এক্ষেত্রে সংবাদমাধ্যমে হামলা, হুমকি ও রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির কথা উল্লেখ করেছে তারা। উদাহরণস্বরূপ বলেছে, প্রতিবেদনে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে অব্যাহতভাবে পাঁচ সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের দায়মুক্তি ও গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে যে অগ্রগতি হওয়ার কথা ছিল, তা না হওয়ায় ভয় এবং সেলফ-সেন্সরশিপের পরিবেশ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫৬   ১২৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ