ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা তুঙ্গে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা তুঙ্গে
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা তুঙ্গে

আরব উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম আকার ধারণ করেছে। দুই পক্ষের সামরিক সংঘাতের আগে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে আঞ্চলিক শক্তিগুলো। চলতি সপ্তাহে তেহরানকে লক্ষ্য ফের সামরিক হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে ইরানের আলোচনার টেবিলে ফেরার ‘সময় ফুরিয়ে যাচ্ছে’ বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় হামলার আগে ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের যে নৌ শক্তি মোতায়েন করা হয়েছিল, তার চেয়েও অধিক শক্তিশালী নৌ বাহিনী ইরানের চারপাশে মোতায়েন করা হয়েছে।

ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘ট্রিগারে আঙুল রেখে’ মার্কিন আঘাতের পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তার দেশের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার তড়িৎ জবাব দেয়ার কথাও জানিয়েছেন আরাগচি।

গত বছর ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধের এক পর্যায়ে তেহরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনার সাত মাস না যেতেই ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। এবার আগে থেকেই প্রস্তুত রয়েছে তেহরান। ইতিমধ্যেই কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে কাতারের বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গত বছরের যুদ্ধে তেহরান ইসরাইলের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২২:১৮:২৭   ২৩৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক

Law News24.com News Archive

আর্কাইভ