মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলায় যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ।

এদিন, কারাগার থেকে গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন-এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এদিকে, ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের হয়ে আইনি লড়াই করছেন সরকারি খরচে নিয়োগ পাওয়া চার আইনজীবী। গত বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল-২।

বাংলাদেশ সময়: ৭:৫৯:০৭   ৫৩ বার পঠিত