সরকারি চাকরিজীবীদের সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন নির্দেশনা

প্রথম পাতা » জাতীয় » সরকারি চাকরিজীবীদের সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন নির্দেশনা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



সরকারি চাকরিজীবীদের সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন নির্দেশনা

অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মচারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধানের ওপর হস্তক্ষেপ করেননি হাইকোর্ট। এ বিধান চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বুধবার শুনানি শেষে বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় নাগরিক পার্টির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, শুনানিতে বলেছি রিট আবেদনটি প্রি-ম্যাচিউরড (অপরিপক্ব)। কারণ যিনি রিট করেছেন তিনি কোনো প্রার্থী নন। আবার বলেছেন চুক্তিভিত্তিক চাকরি করতেন। কিন্তু আরপিও’র সংশ্লিষ্ট বিধানে আছে, যিনি চুক্তিভিত্তিক চাকরি করেন তিনিও তিন বছর অতিবাহিত না নির্বাচন করতে পারবেন না। এ কারণে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আরপিও’র ১২(১)(সি)(এফ) বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

বাংলাদেশ সময়: ০:৪৪:৫০   ১৫৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ