জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে ক্যান্সার ঝুঁকি, হাজার হাজার মামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে ক্যান্সার ঝুঁকি, হাজার হাজার মামলা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে ক্যান্সার ঝুঁকি, হাজার হাজার মামলা

বিশ্বখ্যাত মার্কিন ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন যুক্তরাজ্যে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। জনপ্রিয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে এমন উপকরণ দিয়ে তারা বেবি পাউডার তৈরি ও বাজারজাত করছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তিন হাজার মানুষ ইতোমধ্যে ‘অ্যাসবেসটস’ সমৃদ্ধ বেবি পাউডার বিক্রির অভিযোগ তুলে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা ঠুকেছেন।

মামলায় অভিযোগ, ৬০ এর দশক থেকেই জনসন অ্যান্ড জনসনের (জে অ্যান্ড জে নামেও পরিচিত) ট্যালকম পাউডারে কিছু ক্ষতিকর উপকরণ যুক্ত করা হচ্ছে। এসব উপকরণের মধ্যে আছে ট্রেমোলাইট ও অ্যাক্টিনোলাইট।

এই দুই খনিজ পদার্থকে অ্যাসবেসটস হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ। এই উপকরণ ব্যবহারে সত্ত্বেও পণ্যের মোড়কে এ ব্যাপারে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

১৯৩০ সালে ফুসফুসের ক্যানসারের সঙ্গে অ্যাসবেসটসের যোগসূত্র সম্পর্কে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। যুক্তরাজ্যের অনেকে হয় ডিম্বাশয়ের ক্যান্সার ও মেসোথেলিওমা ক্যান্সারে ভুগছেন বা মারা গেছেন। যাদের সবাই দাবি করেছে, তারা দীর্ঘ সময় ধরে জে অ্যান্ড জে-এর বেবি পাউডার ব্যবহার করেছেন।

আদালতের নথিতে উল্লেখ করা হয়, এগুলো ক্যানসারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হওয়ার পরও জে অ্যান্ড জে বেবি পাউডারের মোড়কে এ বিষয়ে কোনো সতর্কবাণী যুক্ত করেনি। বরং পাউডারটির ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে প্রতিষ্ঠানটি। বরাবরই একে বিশুদ্ধ ও নিরাপদ পণ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে জনসন অ্যান্ড জনসন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের বেবি পাউডার ‘সব ধরনের প্রয়োজনীয় মানদণ্ড মেনে চলে। এতে কোনো ধরনের অ্যাসবেসটস নেই এবং এর ব্যবহারে ক্যানসারে আক্রান্তের কোনো ঝুঁকি নেই।’

তবে ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে ট্যাল্ক বা ট্যালকম যুক্ত বেবি পাউডারের বিক্রি বন্ধ আছে।

যুক্তরাষ্ট্রেও এ ধরনের বেশ কয়েকটি মামলা দায়েরের নজির আছে। কোনো কোনো ক্ষেত্রে আপিলে জনসন অ্যান্ড জনসন জয়ী হলেও বেশ কয়েকটি মামলায় হেরে ভোক্তাদের লাখো কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

আইনজীবীদের মত, এসব মামলার নিষ্পত্তিতে হাজারো মিলিয়ন পাউন্ড জরিমানা গুণতে হতে পারে জনসন অ্যান্ড জনসনকে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৭   ১২০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফের যুদ্ধের শঙ্কা ইসরাইলে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
আল জাজিরার প্রতিবেদন অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরানি জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?

Law News24.com News Archive

আর্কাইভ