সেই ভারতীয় নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সেই ভারতীয় নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



সেই ভারতীয় নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রতারণা ও জালিয়াতির ঘটনায় ঢাকার আশুলিয়া থানার মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ অক্টোবর) মামলার শুনানি নিয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল জানান, প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আশরাফুল হাসান ৪ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে রোববার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০-১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণখান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।

গত ১৮ এপ্রিল লাম মীম এপারেলসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং ৬১ হাজার মার্কিন ডলার আত্মসাতের চেষ্টা চালান।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৬   ১৯৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ