হাসিনা-রেহানার বিরুদ্ধে ৯ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

প্রথম পাতা » জাতীয় » হাসিনা-রেহানার বিরুদ্ধে ৯ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



হাসিনা-রেহানার বিরুদ্ধে ৯ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)র করা তিনটি পৃথক মামলায় সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক পিএলসি’র ৯ জন কর্মকর্তা।

মামলা তিনটিতে অভিযুক্তদের তালিকায় আরো আছেন— শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক তিন মামলায় তারা সাক্ষ্য দেন।

তারা হচ্ছেন- সোনালী ব্যাংক পিএলসি’র গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, সোনালী ব্যাংক পিএলসি’র গণভবন শাখার প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসি’র গণভবন শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) রিয়াদ মাহমুদ।

উল্লিখিত তিনজনই পৃথক তিনটি মামলায় আলাদা আলাদাভাবে সাক্ষ্য দেওয়ার ফলে তিন মামলায় সাক্ষীর সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে।

সাক্ষ্য শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন বলে আজ দুদক-এর পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেন।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন।

মামলায় টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়।

আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও একই অভিযোগে ১৩ জানুয়ারি মামলা করেন দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

অপর মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া।

একই অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদক-এর সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। মামলায় টিউলিপ, রিজওয়ানা ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন এস এম রাশেদুল হাসান।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪৫   ২০৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ