মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ইসরাইলি হামলায় একদিনে নিহত ২৬, দিনভর ত্রাণ বিতরণ বন্ধ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলায় একদিনে নিহত ২৬, দিনভর ত্রাণ বিতরণ বন্ধ
বুধবার, ৪ জুন ২০২৫



ইসরাইলি হামলায় একদিনে নিহত ২৬, দিনভর ত্রাণ বিতরণ বন্ধ

রাতভর হামলায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এছাড়া গোটা দিন উপত্যকাটিতে ত্রাণ বিতরণ স্থগিত রেখেছে দখলদাররা। এর আগে সংস্কার, পুনর্গঠন ও দক্ষতা উন্নয়নের জন্য বিতর্কিত জিএইচএফের ত্রাণ সেবা একদিনের জন্য বন্ধ থাকবে বলে সতর্ক করে ইসরাইলি সামরিক বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিতে একটি ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের অবশ্য এতে ভেটো দেয়ার সম্ভাবনা আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উনিশ মাসের যুদ্ধে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৯০১ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রাণ হারান ১ হাজার ১৩৯ ফিলিস্তিনি। হামাস জিম্মি করে ২০০ জনকে। প্রতিশোধ নিতে ওইদিনই গাজায় পাল্টা হামলা চালায় তেল আবিব।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৫   ১৩৮ বার পঠিত