মামলার হাজিরা দিতে আদালতে সাবেক এমপি মমতাজ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মামলার হাজিরা দিতে আদালতে সাবেক এমপি মমতাজ
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



মামলার হাজিরা দিতে আদালতে সাবেক এমপি মমতাজ

কড়া নিরাপত্তায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালত চত্বরে যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে মমতাজকে আদালতে আনা হয়। তাকে বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়েছে। হাজিরা শেষে ছয় দিনের রিমান্ড আবেদন করা হতে পারে।

উল্লেখ্য, মামলার প্রথম দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১০   ২৩৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ