শত কোটি টাকা লোপাট: উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

প্রথম পাতা » জাতীয় » শত কোটি টাকা লোপাট: উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক
রবিবার, ২৫ মে ২০২৫



উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ ও তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৪ মে) দুদকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, মোয়াজ্জেম হোসেন তার দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থসম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে যার পরিমাণ শত কোটি টাকারও বেশি।

গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরও তদন্ত ও প্রমাণ যাচাই করার স্বার্থে তার বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে অকার্যকর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০:৩২:১৮   ১৯৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ