একই বিষয়ে আবারও ভারতের নিন্দা জানিয়ে বিবৃতি

প্রথম পাতা » আন্তর্জাতিক » একই বিষয়ে আবারও ভারতের নিন্দা জানিয়ে বিবৃতি
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



একই বিষয়ে আবারও ভারতের নিন্দা জানিয়ে বিবৃতি

আবারও একই বিষয়ে প্রায় অভিন্ন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবেশ চন্দ্র রায় অপহরণ ও হত্যার নিন্দা জানিয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতি দেয়া হয়। তবে পরেরদিন শনিবার একই বিষয়ে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা হতাশার সঙ্গে আমরা আমলে নিয়েছি। এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর চালানো একটি পর্যায়ক্রমিক নিষ্পেষণের ধারা, যখন পূর্বের এমন ঘটনাগুলোতে দায়মুক্তি পাওয়া ব্যক্তিরা ঘোরাঘুরি করছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং আরও একবার অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে, কোনো অজুহাত না দেখিয়ে বা কোনো ভেদাভেদ না দেখিয়ে যেন অন্তর্বর্তী সরকার হিন্দুসহ সব সংখ্যালঘুদের সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করে।

বাংলাদেশ সময়: ০:৩৬:০৮   ২৯৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ