ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এদের মধ্যে ছয় শিক্ষার্থী কারাগারে এবং ১৫ জন পলাতক রয়েছেন।

গত ১ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে আসামি করা হয়।

কারাগারে থাকা ছয় আসামি হলেন- ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন ও ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ, ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ, ওয়াজিবুল আলম। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। অভিযোগপত্রে আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

পলাতক ১৫ আসামি হলেন- ফজলুল হক মুসলিম হলের ফিরোজ কবির, আবদুস সামাদ, সাকিব রায়হান, ইয়াসিন আলী গাইন, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন এবং আব্দুল্লাহিল কাফি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে গত ১৮ সেপ্টেম্বর রাতে নির্যাতনের শিকার হন তোফাজ্জল হোসেন। রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে মারধর করার আগে, হামলাকারীরা চুরি যাওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারের কাছ থেকে ৩৫ হাজার টাকা দাবি হয়। তাৎক্ষণিকভাবে তোফাজ্জলের চাচা আব্দুর রব মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মানসিকভাবে ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ক্রিকেটের স্টাম্প এবং বাঁশের লাঠি দিয়ে তার কাঁধ, পিঠ, পা এবং উরুতে বেধড়ক মারধর করে। গুরুতর আঘাত এবং রক্তক্ষরণের কারণে তোফাজ্জলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪১   ৩১৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ