গাজায় ক্রমাগত হামলার মধ্যে ইসরাইলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ক্রমাগত হামলার মধ্যে ইসরাইলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



গাজায় ক্রমাগত হামলার মধ্যে ইসরাইলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় ইসরাইলের ক্রমাগত হামলার মধ্যেই দেশটির জন্য ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে শনিবার উপত্যকাটিতে তেল আবিবের বিভিন্ন হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা। অনলাইন ডনের এক খবরে বলা হয়েছে, শহরের দুটি বসতবাড়িতে হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে শনিবার ভোরে আল ঘৌলা নামের একটি পরিবারের বাড়িকে লক্ষ্যবস্তু করেছে তারা।

তাদের বোমার আঘাতে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চিকিৎসক ও স্থানীয়রা জানিয়েছেন যে, ওই হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আহমেদ আইয়ান। ইসরাইলের পৃথক আরেকটি হামলায় একই বাড়ির আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ১০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উপত্যকাটির জাবালিয়া এবং কেন্দ্রীয় শহর দেইর আল বালাহর কাছে হামলা চালিয়ে কমপক্ষে ছয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। শুক্রবার থেকে শনিবারের মধ্যে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।

নিহতদের সকলেই বেসামরিক জনগণ বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা। ইসরাইলের এই বর্বর হামলার মধ্যেও তাদেরকে নতুন করে ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলকে অস্ত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। অনলাইন বিবিসি বলছে, ইতিমধ্যেই এ বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করা হয়েছে বলে গণমাধ্যমটিকে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলারের প্রস্তাবিত অস্ত্র সহায়তার বিষয়টি অবহিত করেছে। ইসরাইলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে সমর্থন করে গুরুত্বপূর্ণ গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য এই সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।

যেটি হেলফায়ার এজিএম-১১৪ নামে পরিচিত। এছাড়া এর মধ্যে ৫০০ পাউন্ড ওজনের ওয়ারহেড আর্টিলারি শেল রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। গাজায় ইসরাইলের ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরুর পর থেকে ক্রমাগতভাবে দেশটিকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট এর আগে ইসরাইলের প্রতি ‘দৃঢ়’ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০০   ২৪১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ