আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

প্রথম পাতা » জাতীয় » আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

১৪৬ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই মামলা দায়ের করেছেন। আক্তার হোসেন আরো জানান, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮:২২:৩২   ২৫১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ