আদালতে ভিআইপি বন্দিদের হাতে ব্যাগ কেন, জানে না কেউ

প্রথম পাতা » জাতীয় » আদালতে ভিআইপি বন্দিদের হাতে ব্যাগ কেন, জানে না কেউ
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



আদালতে ভিআইপি বন্দিদের হাতে ব্যাগ কেন, জানে না কেউ

আদালতে ভিআইপি বন্দিদের হাতে থাকা ব্যাগে কী থাকে এ নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাগের ব্যাপারে তারা কিছুই জানেন না। কারাগার থেকে বের হওয়ার পর বন্দিদের সম্পূর্ণ দায়িত্ব পুলিশের। ফলে ব্যাগের বিষয়টি পুলিশই বলতে পারবে। তবে সাধারণ বন্দিদের কারাগার থেকে আদালতে হাজির করা সময় তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় দুপুরের খাবার হিসাবে রুটি, কলা ও ডিম। ভিআইপি বন্দিদের কোনো খাবার দেওয়া হয় না। কারণ সাধারণত তাদের দুপুর ১২টা মধ্যেই আদালত থেকে কারাগারে ফিরিয়ে আনা হয়।

সাম্প্রতিক সময়ে আদালতে ভিআইপি বন্দিদের মধ্যে সাবেক মন্ত্রী শাজাহান খানসহ অনেকের হাতে ব্যাগ দেখা গেছে। বর্তমানে কাশিমপুর পার্ট-২ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খান। এ কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানিয়েছেন, আদালতে ব্যাগ বহনের বিষয়টি আমার জানা নেই। কারাগার থেকে ভিআইপি বন্দি বের হওয়ার পর তাদের দায়িত্ব পুলিশের। কারাগার থেকে বের হওয়ার সময় বন্দিদের কোনো ব্যাগ প্রদান করা হয় না।

অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, তার কারাগার থেকে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ বন্দিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে সাধারণ বন্দিদের দুপুরের খাবার বাবদ কলা, রুটি ও ডিম প্রিজন্স ভ্যানে তোলার আগে তাদের দেওয়া হয়। কিন্তু ভিআইপি বন্দিদের কোনো খাবার প্রদান করা হয় না। আদালতে ভিআইপি বন্দিদের অনেকের হাতে ব্যাগ দেখা যায় কেন— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। কারাগার থেকে বের ও প্রবেশের সময় দুই ক্ষেত্রেই ব্যাপক তল্লাশি করা হয়। কোনো বন্দিকে অবৈধ কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না।

তবে কারাগারের অপর একটি সূত্র জানিয়েছে, আদালত এলাকায় অনেক সময় ভিআইপিদের স্বজনরা রুমাল, টাওয়ালসহ ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস ব্যাগে করে আসামিদের প্রদান করে থাকেন।

এ ব্যাপারে ডিসি প্রসিকিউশন মো. তারেক জুবায়েরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, বন্দিদের প্রিজন ভ্যানে করে আদালতে আনার পর অনেকের হাতেই ব্যাগ দেখা যায়। কারাগার থেকে না আনলে তারা কোথা থেকে পায়? হতে পারে তারা ব্যাগে গরম কাপড় বহন করেন। বিষয়টি নিয়ে তিনি খোঁজ নেবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১১:৪১:৫৭   ২১৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব, অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে
ধর্ষণ-হত্যায় মৃত্যুদণ্ডের সাজা কমেছে হাইকোর্টে বিচার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ৯ বছরেও
সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সরকারি সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি: ২ আসামি ৫ দিনের রিমান্ডে
আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

Law News24.com News Archive

আর্কাইভ