কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের অনুমতি রাষ্ট্রপতির

প্রথম পাতা » জাতীয় » কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের অনুমতি রাষ্ট্রপতির
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের অনুমতি রাষ্ট্রপতির

উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিমকোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ১৫ ডিসেম্বর বিতর্কিত ১২ বিচারপতির মধ্যে বেশ কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এসব বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠান।

এ প্রসঙ্গে ওইদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিমকোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলি রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিমকোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে। এ বিষয়ে যথষ্টে অগ্রগতিও হয়েছে।

এদিকে তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণে সরকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দ্বারস্থ হয়েছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ৭:২৯:০৯   ২৪৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ