জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

প্রথম পাতা » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে। জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদন করেন, একাত্তরের রণাঙ্গণের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

বিজয়ের দিনে স্বাধীন দেশে নতুন প্রজন্ম মেতে উঠেছে অন্যরকম আনন্দ উল্লাসে। লাল-সবুজ পোশাক পরে শ্রদ্ধা জানান শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ। অনেকের হাতে শোভা পায় লাল-সবুজের বিজয় পতাকা। বিজয় দিবসের এ চেতনা জাতি, ধর্ম, বর্ণ সবার জীবনে ছড়িয়ে দেয়াই যেন তাদের লক্ষ্য।

তারা বলেন, বিজয় অর্জিত হলেও সুশাসনের বাংলাদেশ গঠন করা যায়নি। রাজনৈতিক দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সবাই।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩০   ২৬১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ