শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন

প্রথম পাতা » অপরাধ » নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে রাফির মা-বাবা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর মা-বাবাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। পাশের বাড়ির এক নারীর চিৎকারে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং প্রতিবেশীদের সহায়তায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১:২১:২৯   ১১ বার পঠিত   #  #  #  #  #