শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা: উচ্চমূল্য ও ভাড়ার নৈরাজ্যে ভোগান্তিতে যাত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা: উচ্চমূল্য ও ভাড়ার নৈরাজ্যে ভোগান্তিতে যাত্রী
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



রাজধানীর রাস্তায় চলাচল শুরু করা নতুন ব্যাটারিচালিত ই-রিকশাগুলো নিবন্ধনপ্রাপ্ত হলেও ভাড়ার ক্ষেত্রে চরম নৈরাজ্য দেখা দিয়েছে। গাবতলীর মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ কিলোমিটার দূরত্বের জন্য চালকরা ৫০০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন, যা সরকার নির্ধারিত সিএনজি অটোরিকশার ভাড়ার তুলনায় অনেক বেশি।

ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল। গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন।

নতুন এই ই-রিকশাগুলোর দাম ডিলার পর্যায়ে প্রায় পাঁচ লাখ টাকা হওয়ায় সাধারণ চালকদের পক্ষে এগুলো কিনে চালানো কঠিন। ফলে মালিকরা চালকদের কাছ থেকে প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা জমা নিচ্ছেন, আর চালকরা সেই খরচ তুলতে যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। স্থানীয় সরকার বিভাগ গত ২৯ অক্টোবর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করলেও তাতে ভাড়া বা দৈনিক জমার বিষয়ে কোনো নির্দেশনা নেই।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ই-রিকশার বিষয়ে একটি নীতিমালা করেছে। তবে ওই নীতিমালায় ই-রিকশার জমা এবং সড়কে চলার ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে কিলোমিটারপ্রতি কত ভাড়া নিতে পারবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে ভাড়া ও জমা নির্ধারণ করবে এবং এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বর্তমানে ভাড়ার কোনো নিয়ন্ত্রণ না থাকায় যাত্রীরা সিএনজি অটোরিকশার মতোই বাড়তি ভাড়ার কবলে পড়ছেন।

বাংলাদেশ সময়: ১১:২০:০০   ১২ বার পঠিত   #  #  #  #  #  #  #