বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের চার দশকের বেশি পথচলা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও কারিগরি পদে বিদেশি পেশাজীবীদের ওপর নির্ভরতা রয়ে গেছে। উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, ডায়িং-ফিনিশিং, মান নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স এবং শিল্প প্রকৌশলের মতো গুরুত্বপূর্ণ পদে এখনো বিদেশি নাগরিকরা কাজ করছেন। উদ্যোক্তাদের একাংশের দাবি, আধুনিক প্রযুক্তি পরিচালনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন রয়েছে। তবে একই ধরনের পদে দেশীয় কর্মকর্তাদের তুলনায় বিদেশি কর্মকর্তাদের বেতন তিন থেকে পাঁচ গুণ বেশি হওয়ার তথ্য গবেষণায় উঠে এসেছে।
দেশীয় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিইউএফটিসহ বিভিন্ন সংস্থা প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, বিদেশি বিশেষজ্ঞদের নিয়োগের মূল উদ্দেশ্য হওয়া উচিত প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং দেশীয় কর্মীদের দক্ষ করে তোলা।
বাংলাদেশ সময়: ৯:৪৩:৪৪ ১০ বার পঠিত #অর্থনীতি #টিআইবি #তৈরি পোশাক #পোশাকশিল্প #বিজিএমইএ #বিদেশি কর্মী #বেতনবৈষম্য