রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

প্রথম পাতা » অপরাধ » গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে এই হামলা চালায়।

নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ৯:৪২:৪১   ১০ বার পঠিত   #  #  #  #  #  #  #