বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদাবাজির মামলা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু গ্রেফতার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে। লিটন মাহমুদ বাবু ‘তেরে নাম বাবু’ নামেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫০   ৯ বার পঠিত   #  #  #  #  #