নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আমান উল্লাহ মাহমুদী সাগর নামের এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪২ ১২ বার পঠিত #আদালত #ধর্ষণ #নেত্রকোনা #মদন #মাদ্রাসা শিক্ষক #মৃত্যুদণ্ড #শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল