সোমবার, ৯ নভেম্বর ২০২৬

ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘুষের এক লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হাতে গ্রেপ্তার মো. আসাদুল ইসলাম (৫১) নামে এক সার্ভেয়ারকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে শুনানিতে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন রিমান্ডের বিরোধিতা করেন।

ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

দুদকের অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির কাজ করে দেয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম। মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন এবং একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরে ঘুষ দাবির বিষয়টি মনিরুল দুদককে জানান। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে অবস্থান নেয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন বলেও দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে
ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে
ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

বাংলাদেশ সময়: ১৭:০২:২০   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #