শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে এবং ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর, ১৬ থেকে ১৮ মে পবিত্র ঈদুল আজহা এবং ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনেও ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে তাদের হিসাব অনুযায়ী ঈদুল ফিতর ১০ মার্চ উদযাপিত হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

বাংলাদেশ সময়: ১৪:২৫:১৩   ২৯ বার পঠিত   #  #  #  #  #  #