বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফেসবুক পেজ থেকে মামলার বাদীর ছবি সরানোর জন্য তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুক পেজ থেকে মামলার বাদীর ছবি সরানোর জন্য তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে অনুমতি ছাড়া নিজের ফেসবুক পেজে মামলার প্রতিপক্ষের ছবি ব্যবহার ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মামলার বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় বুধবার (২৮ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাদীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছেন। এছাড়া মামলার ঘটনা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগও আনা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর তিশা ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এছাড়া তিশার ফেসবুক পোস্টে দুইজন অপ্রাপ্তবয়স্কের ছবি অনুমতি ছাড়া প্রকাশ করা হয়েছে, যা সাইবার সুরক্ষা আইন ২০২৩-এর লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে ফেসবুক পেজ থেকে বাদী ও তার সাথে শেয়ার করা ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে বাদীর কোনো ছবি প্রকাশ না করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আর্থিক, মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ প্রচলিত আইনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:১৭   ১৪ বার পঠিত   #  #  #  #  #