বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রথম পাতা » জাতীয় » দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



দেশের বাজারে টানা ৪ দফা কমার পর আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

এর আগে গত ২৫ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৪৭   ১৩ বার পঠিত   #  #  #  #